ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইরানে নিখোঁজ দ্বিতীয় মার্কিন সেনাকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

ads

ইরানে সংঘর্ষের মধ্যে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধার করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ পরিস্থিতির মধ্যে পরিচালিত এই অভিযানে এখনো ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার (৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।


মার্কিন এক কর্মকর্তা জানান, তীব্র গোলাগুলির পর বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ইরানের ভেতরে নিখোঁজ থাকা অন্য ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান এখনো চলমান। তিনি আরও জানান, উদ্ধার হওয়া সদস্য এখনো সম্পূর্ণ নিরাপদ নন। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারী দলকে ইরান থেকে সফলভাবে বের হতে হবে।


অন্যদিকে তাসনিম নিউজ দাবি করেছে, বিমানটি ভূপাতিত হলেও পাইলট নিরাপদে বের হয়ে গেছেন। তাকে উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে।ইরানি সূত্রের অভিযোগ, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন তাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলার কথাও উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া, আরেকজন মার্কিন ফ্লাইট ক্রু সদস্যকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে। তাকে না পেয়ে বিভিন্ন স্থানে হামলা চালানোর অভিযোগও তুলেছে ইরানি পক্ষ। তবে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক মন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।

ads
ads
ads

Our Facebook Page